কানাইঘাট স্টেডিয়ামের সৌন্দর্য বাড়াতে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করলেন মাহমুদা সুলতানা

post-title

ছবি সংগৃহীত

সিলেটের কানাইঘাট পৌরশহরের সরকারি মিনি স্টেডিয়ামে গার্ডেন চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহমুদা সুলতানা এ কার্যক্রমে অংশ নেন।

সকাল ১১টার দিকে তিনি স্টেডিয়ামে গার্ডেন চেয়ার স্থাপন করেন এবং মাঠের চারপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমাইয়া ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জিলানীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

বৃক্ষরোপণ শেষে মাহমুদা সুলতানা বলেন, শিক্ষার্থী, তরুণ ও যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে সরকার দেশের বিভিন্ন পর্যায়ে সরকারি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর ফলে গ্রামীণ পর্যায় থেকেও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, সরকারের অন্যতম আরেকটি কর্মসূচী হচ্ছে সারা দেশে ব্যাপক হারে বৃক্ষরোপন করা।পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছপালার বিকল্প নেই, সেজন্যে প্রধানমন্ত্রী বৃক্ষরোপনের উপর গুরুত্ব দিয়েছেন।

জানা গেছে, কানাইঘাট পৌরসভার উদ্যোগে মিনি স্টেডিয়ামের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ইতোমধ্যে দুটি গার্ডেন চেয়ার স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠের চারপাশে ছায়া সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে।


এসএ/সিলেট