কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

post-title

ছবি সংগৃহিত

সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ১৯১ পিস ইয়াবা ট্যাবলেটসহ শানুর মিয়া ওরফে শানুর (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার ৫ নম্বর উত্তর রণিখাই ইউনিয়নের চরার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

আটক শানুর মিয়া গোয়াইনঘাট উপজেলার ফুলতৈলছ গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় তাঁর কাছ থেকে ১৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গনি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শানুর মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট