চা-শ্রমিকদের সব সংকটে পাশে থাকার...
চা-শ্রমিকদের সব সমস্যা ও সংকটে সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।রবিবার (২৯ নভেম্বর) সকালে সিলেট নগরের কুমারপাড়া...
নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়
ছবি সংগৃহিত
চা-শ্রমিকদের সব সমস্যা ও সংকটে সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রবিবার (২৯ নভেম্বর) সকালে সিলেট নগরের কুমারপাড়া এলাকায় মন্ত্রীর বাসভবনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রায় আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজু গোয়ালার নেতৃত্বে চা-শ্রমিকদের একটি প্রতিনিধিদল সভায় অংশ নেয়। এ সময় মন্ত্রী নবনির্বাচিত চা-শ্রমিক নেতাদের মিষ্টিমুখ করান।
মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী বলেন, শ্রমিকদের সংগঠিত করে চা-শিল্পকে কীভাবে আরও সমৃদ্ধ ও অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যায়, সরকার সে চেষ্টা করছে। শ্রমিকদের কল্যাণে এই সরকার কাজ করবে।
চা-বাগানগুলোয় সঠিক নেতৃত্ব থাকলে কোনো সমস্যা বা সংকট থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তিনি (রাজু গোয়ালা) অঙ্গীকার করেছেন, সরকারের সব কর্মসূচি ও বিষয় বাস্তবায়নে আমাদের সঙ্গে এক হয়ে কাজ করবেন। চা-শ্রমিকদের যাবতীয় সমস্যা ও সংকটে আমরা সব সময় পাশে থাকব। আমাদের প্রধানমন্ত্রী চা-শ্রমিকদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক।’
শ্রমমন্ত্রীর প্রচেষ্টায় দীর্ঘদিন পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে নবনির্বাচিত সভাপতি রাজু গোয়ালা বলেন, সরকারের সব উন্নয়নমূলক কাজে চা-শ্রমিকদের নির্বাচিত প্রতিনিধিরা নিয়মিত অংশ নেবেন।
তিনি আশা প্রকাশ করেন, এখন থেকে নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর পরপর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শ্রমিকরা তাঁদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবেন।
এসএ/সিলেট
চা-শ্রমিকদের সব সমস্যা ও সংকটে সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।রবিবার (২৯ নভেম্বর) সকালে সিলেট নগরের কুমারপাড়া...
সিলেটের মোগলাবাজারে পুলিশের চেকপোস্টে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ৩১৯টি ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। এ সময় কম্বল পরিবহনের অভিযোগে আব্দুল কাইয়ুম নামে...
সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, আটক ব্যক্তি চিহ্নিত মানব পাচারকারী।শনিবার...
গত ৯ মাসে সিলেট-৩ আসনে বিএনপির কোনো নেতাকর্মী কারও ওপর জুলুম বা হামলা করেননি বলে মন্তব্য করেছেন এই আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে বাংলাদেশ থেকে...