ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক...
ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান জাবেদের পিতা প্রবীণ মুরব্বি মোহাম্মদ লতিফুর...
ছবি সংগৃহিত
সিলেট সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরমার মুছারগাঁও হযরত শাহ মঞ্জুর (রহ.) জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল মুকিতকে সর্বসম্মতিক্রমে মোতাওয়াল্লী নির্বাচিত করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৯টায় মসজিদ প্রাঙ্গণে এলাকার সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতিতে স্বতঃস্ফূর্তভাবে এ কমিটি গঠন করা হয়। সভায় অন্যান্য পদে দায়িত্বে থাকা ব্যক্তিদের পুনর্বহাল করা হয়।
মসজিদ কমিটির সভাপতি আনহার হোসেন রোশনের সভাপতিত্বে সভায় এলাকার প্রবীণ ও নবীন মুসল্লিরা বক্তব্য দেন। সভায় আনহার হোসেন রোশনকে পুনরায় সভাপতি এবং মোর্শেদ আহমদকে ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ থেকে পূর্ণাঙ্গ কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
কমিটির পুনর্নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন লায়েক আহমদ, জামাল উদ্দিন (লন), জয়নাল আহমদ, মশাইদ আহমদ, শেখ আলাল হোসেন, শেখ সোহেল আহমদ, দিলুয়ার হোসেন, বিনন মিয়া ও নুরুল ইসলাম। এ নিয়ে ১২ সদস্যবিশিষ্ট মসজিদ কমিটি গঠন করা হয়েছে। সভা শেষে দেশ, জাতি ও মসজিদের উন্নতি কামনায় দোয়া পরিচালনা করেন নবনির্বাচিত মোতাওয়াল্লী আব্দুল মুকিতের ছোট ভাই ও দৈনিক সংগ্রামের ব্যুরোপ্রধান কবির আহমদ।
এসএ/সিলেট
ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান জাবেদের পিতা প্রবীণ মুরব্বি মোহাম্মদ লতিফুর...
সিলেটের কানাইঘাটে যক্ষা, ম্যালেরিয়া ও এইচআইভি প্রতিরোধে সমন্বিত প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ...
একজন শিক্ষকের কর্মময় জীবন ও অবদান শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকে বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব...
সিলেট সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরমার মুছারগাঁও হযরত শাহ মঞ্জুর (রহ.) জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট সমাজসেবী ও...
বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহযোগিতায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (FIVDB) বাস্তবায়িত Anticipatory Action (AA) ও Shock-Responsive Social Protection (SRSP) প্রকল্পের কার্যক্রম, অর্জন ও...