ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক...
ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান জাবেদের পিতা প্রবীণ মুরব্বি মোহাম্মদ লতিফুর...
ছবি সংগৃহিত
সিলেটের কানাইঘাটে যক্ষা, ম্যালেরিয়া ও এইচআইভি প্রতিরোধে সমন্বিত প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) সকালে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. স্বপ্নীল সৌরভ রায়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস, সিলেট বিভাগীয় টিবি কনসালটেন্ট ডা. শহীদ আনোয়ার রুমি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিশ্বজিৎ রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এস এম ইউলিসিয়ার রহমান, এমওডিসি ডা. মো. আব্দুল্লাহ জুবায়ের, মেডিকেল অফিসার ডা. আবুল হারিছ ও এসআইএমও ডা. সুমন বিশ্বাস।
রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমানুর রহমান চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, উপজেলা কৃষক দলের সভাপতি আলমাস চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কয়ছর রশিদ, উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল আজিজ এবং জেলা যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদরুল আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় যক্ষা, ম্যালেরিয়া ও এইচআইভি প্রতিরোধে প্রস্তাবিত সমন্বিত প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা, কর্মপরিধি ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, যক্ষা, ম্যালেরিয়া ও এইচআইভির মতো সংক্রামক রোগ প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি। সম্মিলিত উদ্যোগ, জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত কার্যক্রমের মাধ্যমে এসব রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
এসএ/সিলেট
ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান জাবেদের পিতা প্রবীণ মুরব্বি মোহাম্মদ লতিফুর...
সিলেটের কানাইঘাটে যক্ষা, ম্যালেরিয়া ও এইচআইভি প্রতিরোধে সমন্বিত প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ...
একজন শিক্ষকের কর্মময় জীবন ও অবদান শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকে বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব...
সিলেট সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরমার মুছারগাঁও হযরত শাহ মঞ্জুর (রহ.) জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট সমাজসেবী ও...
বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহযোগিতায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (FIVDB) বাস্তবায়িত Anticipatory Action (AA) ও Shock-Responsive Social Protection (SRSP) প্রকল্পের কার্যক্রম, অর্জন ও...