চা-শ্রমিকদের সব সংকটে পাশে থাকার...
চা-শ্রমিকদের সব সমস্যা ও সংকটে সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।রবিবার (২৯ নভেম্বর) সকালে সিলেট নগরের কুমারপাড়া...
ছবি সংগৃহিত
সিলেটের মোগলাবাজারে পুলিশের চেকপোস্টে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ৩১৯টি ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। এ সময় কম্বল পরিবহনের অভিযোগে আব্দুল কাইয়ুম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক মূল্য ১৪ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মোগলাবাজার থানার ৮ নম্বর মোগলাবাজার ইউনিয়নের মাহমুদাবাদ এলাকায় জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা যাত্রীছাউনির সামনে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, মোগলাবাজার থানার এসআই (নিরস্ত্র) আতিকুর রহমান রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় ঢাকা মেট্রো-ন ২০-৬৯০১ নম্বরের একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ৩১৯টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। পরে গাড়িসহ চালক বা সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন- পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার দক্ষিণ কলাগাছিয়া গ্রামের হাফিজুর রহমান ও রিনা বেগমের ছেলে আব্দুল কাইয়ুম।
এ ঘটনায় মোগলাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
চা-শ্রমিকদের সব সমস্যা ও সংকটে সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।রবিবার (২৯ নভেম্বর) সকালে সিলেট নগরের কুমারপাড়া...
সিলেটের মোগলাবাজারে পুলিশের চেকপোস্টে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ৩১৯টি ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। এ সময় কম্বল পরিবহনের অভিযোগে আব্দুল কাইয়ুম নামে...
সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, আটক ব্যক্তি চিহ্নিত মানব পাচারকারী।শনিবার...
গত ৯ মাসে সিলেট-৩ আসনে বিএনপির কোনো নেতাকর্মী কারও ওপর জুলুম বা হামলা করেননি বলে মন্তব্য করেছেন এই আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে বাংলাদেশ থেকে...