অধ্যক্ষের বদলির দাবিতে...
সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষের বদলির দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই...
ছবি সংগৃহিত
সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষের বদলির দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা অর্থ আত্মসাৎ করেছেন অধ্যক্ষ। এ ছাড়া রাসায়নিক সামগ্রী কেনার জন্য বরাদ্দ করা অর্থেরও যথাযথ হিসাব দিতে পারেননি তিনি। এসব অনিয়মের অভিযোগ তুলে অধ্যক্ষের বদলিসহ আট দফা দাবিতে গত ১৮ দিন ধরে আন্দোলন করছেন তাঁরা।
আন্দোলনকারী শিক্ষার্থী আমিন উদ্দিন বলেন, ‘আমরা দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষের বদলি চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে আজকের মতো কর্মসূচি থেকে সরে এসেছি। তবে আজকের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আমরা অসহযোগ আন্দোলনে যাব।’
শিক্ষার্থী তাওহিদুল হাসান তামিম বলেন, ‘জানুয়ারি মাসে আমাদের পরীক্ষা। কিন্তু নিয়মিত ক্লাস না হওয়ায় আমরা কীভাবে ভালোভাবে পড়াশোনা করব?’
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী তাওহিদুল হাসান তামিম, রেজাউল হক লিটন, তৌফিকুল নাসিম, হাফিজুর, শান্ত ও সাকিব খানসহ অন্য শিক্ষার্থীরা অধ্যক্ষের বদলির দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাঁদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা আপাতত কর্মসূচি প্রত্যাহার করেছেন।
এসএ/সিলেট
সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষের বদলির দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই...
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান।...
সুনামগঞ্জের ছাতক উপজেলার রাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সেবা প্রদানকারী সংস্থা এপেক্স...
সুনামগঞ্জের তিন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ১৪ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ বাংলাদেশি ও ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড...
শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, মেধাবী শিক্ষার্থী অন্বেষণ এবং আগামী প্রজন্মকে প্রতিযোগিতামুখী করে গড়ে তোলার প্রত্যয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে...