কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে...
সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ১৯১ পিস ইয়াবা ট্যাবলেটসহ শানুর মিয়া ওরফে শানুর (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।শনিবার (২৮ নভেম্বর) রাত সোয়া...
দুটি পদে ভোটগ্রহণ, আট পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
ছবি সংগৃহিত
উৎসবমুখর পরিবেশে সিলেটের সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অন্য আটটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সংস্থার মোট ১৬৬ জন ভোটারের মধ্যে ১১১ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটে সাধারণ সম্পাদক পদে গোলাম রহমান শিপু ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফয়সাল আহমদ।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন- সভাপতি ফয়জুল হাসান, অর্থ সম্পাদক আবদুল আহাদ বিলাস, ধর্ম সম্পাদক সৈয়দ নাহিদ উদদীন সুমন, শিক্ষা সম্পাদক ইকরাম আহমদ, সমাজসেবা সম্পাদক আমিনুর রহমান বাচ্চু, ক্রীড়া সম্পাদক সেমুল আহমদ, সংস্কৃতি সম্পাদক আমিনুর রহমান রুহেল এবং প্রচার সম্পাদক আবু তাহের যায়েদ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলী হায়দার মজনু। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন পীর মো. আলী মিলন, এম এ মতিন, আব্দুল আহাদ, সালেহ ইব্রাহিম ও মাসুম আহমদ। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক মাহবুব হাসান। পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন আবু সায়েম চৌধুরী ও সাহাদাত হোসেন রানা।
নির্বাচনের দিন রাত ৮টায় আহ্বায়ক কমিটির উদ্যোগে নবগঠিত কমিটির পরিচিতি, আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়।
যুগ্ম আহ্বায়ক আলী হোসেন হাসনুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন নবগঠিত কমিটির ধর্ম সম্পাদক সৈয়দ নাহিদ উদদীন সুমন। আহ্বায়ক সাইদ আহাদ জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুর রফিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সংস্থার সিনিয়র সদস্য আবুল কাহির, সাবেক সভাপতি দিলওয়ার হোসেন, তাঁতীপাড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাখায়াত শাহী, হাওয়াপাড়ার বিশিষ্ট মুরব্বি জলকত হোসেন, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আশরাফ খানসহ এলাকার গণ্যমান্য মুরব্বি এবং তরুণ ও যুবসমাজের প্রতিনিধিরা।
এসএ/সিলেট
সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ১৯১ পিস ইয়াবা ট্যাবলেটসহ শানুর মিয়া ওরফে শানুর (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।শনিবার (২৮ নভেম্বর) রাত সোয়া...
সিলেটের কোম্পানীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আব্দুস সালাম আজাদ (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৮...
সিলেটের জকিগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো...
জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকাদানে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) পিছিয়ে থাকার অন্যতম কারণ সামাজিক কুসংস্কার, ভ্রান্ত ধারণা ও অভিভাবকদের...
ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান জাবেদের পিতা প্রবীণ মুরব্বি মোহাম্মদ লতিফুর...