প্রতিদানের আশা নয়, মানুষের পাশে...
মানবিক সেবায় প্রতিদানের প্রত্যাশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নেওয়াই সবচেয়ে বড় অর্জন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির...
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬৩০ কেজি ভারতীয় জিরা ও তা পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কানাইঘাট থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, বুধবার (১৪ অক্টোবর) সকাল আনুমানিক পৌনে ১১টায় ভারতীয় জিরাবোঝাই একটি পিকআপ সোনাতনপুঞ্জি এলাকা থেকে চতুল বাজারের দিকে যাওয়ার পথে কানাইঘাট উপজেলার ৫ নম্বর বড়চতুল ইউনিয়নের রায়পুর এলাকার একটি সেতুর সামনে এক শিশুকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই (নি.) বাবুল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়।
অভিযানে বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে রায়পুর এলাকায় তৈয়ব আলীর বসতবাড়ির পাশের একটি পুকুর থেকে ২১টি লাল ও হলুদ রঙের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৬৩০ কেজি ভারতীয় জিরা ছিল। এ ছাড়া একই এলাকার মুসা মিয়ার বাড়ির উঠান থেকে জিরা পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের রেজিস্ট্রেশনবিহীন এইচ পিকআপ গাড়ি জব্দ করা হয়।
পুলিশ জানায়, জিরা ও পিকআপ ফেলে রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার কানাইঘাট থানায় মামলা করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় রুজু করা হয়েছে।
এসএ/সিলেট
মানবিক সেবায় প্রতিদানের প্রত্যাশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নেওয়াই সবচেয়ে বড় অর্জন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির...
সিলেটের কানাইঘাট পৌরশহরের সরকারি মিনি স্টেডিয়ামে গার্ডেন চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সিলেট জেলা প্রশাসকের...
সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫...
সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬৩০ কেজি ভারতীয় জিরা ও তা পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের...
সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। বুধবার (১৪ অক্টোবর) রাতে তিনি গোলাপগঞ্জ মডেল থানায় মামলাটি করেন।...