চা-শ্রমিকদের সব সংকটে পাশে থাকার...
চা-শ্রমিকদের সব সমস্যা ও সংকটে সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।রবিবার (২৯ নভেম্বর) সকালে সিলেট নগরের কুমারপাড়া...
ছবি সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের করা মামলায় ইমরুল আহমদ নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের দাড়িপাতন এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইমরুল আহমদ দাড়িপাতন এলাকার মোশাহিদ আলী ও রোকিয়া বেগমের ছেলে। তিনি যুবলীগের সহসাধারণ সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় ইমরুল আহমদ এজাহারনামীয় আসামি। প্রায় দুই বছর আগে গোলাপগঞ্জ মডেল থানায় মামলাটি করা হয়। মামলার নম্বর ১১ এবং জিআর নম্বর ১৫৫/২৪।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএ/সিলেট
চা-শ্রমিকদের সব সমস্যা ও সংকটে সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।রবিবার (২৯ নভেম্বর) সকালে সিলেট নগরের কুমারপাড়া...
সিলেটের মোগলাবাজারে পুলিশের চেকপোস্টে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ৩১৯টি ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। এ সময় কম্বল পরিবহনের অভিযোগে আব্দুল কাইয়ুম নামে...
সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, আটক ব্যক্তি চিহ্নিত মানব পাচারকারী।শনিবার...
গত ৯ মাসে সিলেট-৩ আসনে বিএনপির কোনো নেতাকর্মী কারও ওপর জুলুম বা হামলা করেননি বলে মন্তব্য করেছেন এই আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে বাংলাদেশ থেকে...