কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে...
সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ১৯১ পিস ইয়াবা ট্যাবলেটসহ শানুর মিয়া ওরফে শানুর (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।শনিবার (২৮ নভেম্বর) রাত সোয়া...
ছবি সংগৃহীত
সিলেটকে সম্প্রীতি ও সৌহার্দ্যের ভূখণ্ড হিসেবে উল্লেখ করে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, যুগ যুগ ধরে এ অঞ্চলের সব ধর্মের মানুষ মিলেমিশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে আসছেন। দুর্গাপূজা উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতা এবং এলাকার সামগ্রিক উন্নয়নে সিউক নগরবাসীর পাশে থাকবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় সিলেট নগরীর কাজলশাহ্ পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে তিনি মণ্ডপ এলাকার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও আয়োজন পর্যালোচনা করেন এবং পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসীর সাথে কুশল বিনিময় শেষে সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. সাদিউর রহিম জাদিদ, স্থাপত্য প্রকৌশলী চন্দন দেওয়ান, সহকারী প্রকৌশলী রিপন দেবসহ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কাজলশাহ্ পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে সিউক চেয়ারম্যান ও উপস্থিত কর্মকর্তাবৃন্দ পূজামণ্ডপ সংশ্লিষ্টদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান।
এসএ/সিলেট
সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ১৯১ পিস ইয়াবা ট্যাবলেটসহ শানুর মিয়া ওরফে শানুর (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।শনিবার (২৮ নভেম্বর) রাত সোয়া...
সিলেটের কোম্পানীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আব্দুস সালাম আজাদ (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৮...
সিলেটের জকিগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো...
জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকাদানে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) পিছিয়ে থাকার অন্যতম কারণ সামাজিক কুসংস্কার, ভ্রান্ত ধারণা ও অভিভাবকদের...
ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান জাবেদের পিতা প্রবীণ মুরব্বি মোহাম্মদ লতিফুর...