গোয়াইনঘাটে ডিসির পরিদর্শন, দরিদ্র...
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুন গোয়াইনঘাট উপজেলা পরিদর্শন করেছেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন সরকারি কার্যক্রম ও প্রতিষ্ঠান পরিদর্শনের...
ছবি সংগৃহীত
সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭১ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাবাজার, লাফার্জ, বিছাকান্দি, শ্রীপুর, প্রতাপপুর ও তামাবিল বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় গরু, মদ, শাড়ি, জিরা, চকলেট ও মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭১ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা।
জব্দের বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, দেশের স্বার্থে সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত পণ্যের বিষয়ে আইন ও প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এসএ/সিলেট
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুন গোয়াইনঘাট উপজেলা পরিদর্শন করেছেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন সরকারি কার্যক্রম ও প্রতিষ্ঠান পরিদর্শনের...
সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭১ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে। দেশে বর্তমানে উন্নতমানের চিকিৎসাসেবা পাওয়া...
দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও কয়লা ও পাথর আমদানি শুরু হতে যাচ্ছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এ...
সিলেটের কানাইঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী...