বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগের...
সিলেটের বিয়ানীবাজারে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার দুবাগ ইউনিয়নের গয়লাপুর এলাকায় অভিযান...
গোলাপগঞ্জে প্রাইমারির নবযোগদানকৃত ৫৯ শিক্ষককে সংবর্ধনা
ছবি সংগৃহীত
কোমলমতি শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো ভালোবাসার আহ্বান জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানুষ গড়ার মহান কারিগর। শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো মনে করে পড়ালেখা করাতে হবে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবযোগদানকৃত ৫৯ জন সহকারী শিক্ষককে সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমরান আহমদ চৌধুরী বলেন, প্রাথমিক বিদ্যালয় হলো মানুষ তৈরির বুনিয়াদি ভিত্তি। আর শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার মহান কারিগর। বর্তমানে কিন্ডারগার্টেনসহ বিভিন্ন ধরনের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। তবে তাঁদের শিক্ষাজীবনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ই ছিল লেখাপড়ার একমাত্র ভরসা। সেই সময়ের অনেকেই উচ্চশিক্ষা অর্জন করে দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন।
সরকার প্রাথমিক শিক্ষার প্রতি অত্যন্ত আন্তরিক উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমান সরকার শিশুদের জন্য ‘মিড ডে মিল’ চালু করেছে, যা সচরাচর উন্নত বিশ্বে দেখা যায়। শিক্ষকদের দেশ ও শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার তাগিদ দেন তিনি।
সংগঠনের সভাপতি আবুল কালাম আযাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সিনিয়র সহসাধারণ সম্পাদক আজিজুর রহমান এবং গীতা পাঠ করেন সংগঠনের নেতা আশীস চক্রবর্তী। পরে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি প্রমথেশ দত্ত, গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিন্নুর আহমদ চৌধুরী, জুলাই যোদ্ধা সংসদ সিলেট শাখার আহ্বায়ক লিটন আহমদ, জেলা শাখার সিনিয়র সহসভাপতি শেখ নুরুল ইসলাম এবং সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রাশেদ নেওয়াজ।
এ ছাড়া বক্তব্য দেন শিক্ষক তাজ উদ্দিন, হুসনে আরা, উপজেলা কমিটির নেতা আজির উদ্দিন, উপদেষ্টা জুলেখা আক্তার, শিক্ষক মাকসুদুল করিম, জেলা কমিটির উপদেষ্টা মাহমুদুর রহমান ও শিক্ষক করিম উদ্দিন প্রমুখ।
এসএ/সিলেট
সিলেটের বিয়ানীবাজারে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার দুবাগ ইউনিয়নের গয়লাপুর এলাকায় অভিযান...
পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনের চর্চা ছাড়া ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত...
সিলেটের কানাইঘাটে দুই মামলার পলাতক আসামি জাকারিয়াসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ উত্তর...
সিলেটের জৈন্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ইউনিয়ন সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শনিবার (১৪ নভেম্বর) অভিযান...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চলতি আমন মৌসুমে ৮৩৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের...