বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগের...
সিলেটের বিয়ানীবাজারে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার দুবাগ ইউনিয়নের গয়লাপুর এলাকায় অভিযান...
আঞ্জুমানে তালীমুল কুরআনের দস্তারবন্দী মহাসম্মেলন
ছবি সংগৃহীত
পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনের চর্চা ছাড়া ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি বলেছেন, আল্লাহ ও রাসূলের নির্দেশনা এবং ধর্মীয় অনুশাসন থেকে দূরে সরে যাওয়ায় সমাজে অশান্তি, ব্যভিচার, অন্যায় ও অত্যাচার বাড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে পরিবার ও সমাজে ধর্মীয় মূল্যবোধের চর্চা ফিরিয়ে আনতে হবে।
গত শুক্রবার রাতে দক্ষিণ সুরমার কদমতলীতে আঞ্জুমানে তালীমুল কুরআন বাংলাদেশ আয়োজিত তিন দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতি ও সামাজিক অবক্ষয়ের প্রসঙ্গ তুলে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, এ সময়ে রাজনৈতিকভাবে আলেম-ওলামাদের সঙ্গে চরম অসদাচরণ করা হয়েছে। দাড়ি-টুপি নিয়েও টানাটানি করা হয়েছে। হাজারো মানুষের রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে দেশের প্রধান মসজিদের খতিবকেও পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল বলেও মন্তব্য করেন তিনি।
সিলেটের হারানো ঐতিহ্যের কথা স্মরণ করে তিনি বলেন, একসময় নগরীতে প্রতিদিন ফজরের নামাজের পর মক্তবগুলোতে কোরআন তিলাওয়াতের সুর শোনা যেত। কিন্তু বর্তমানে সমাজ ও মসজিদ থেকে সেই মক্তব প্রথা অনেকটাই হারিয়ে গেছে। মক্তব সংস্কৃতি ও ধর্মীয় অনুশাসন পুনঃপ্রতিষ্ঠা করা না গেলে সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা কঠিন হবে।
সামাজিক অস্থিরতা ও পারিবারিক ভাঙনের চিত্র তুলে ধরে কয়েস লোদী বলেন, ২০০৩ সালে সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে অংশ নেওয়ার সময় ডিভোর্সের শুনানি হতো হাতেগোনা কয়েকটি। অথচ বর্তমানে হাজার হাজার ডিভোর্সের আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে। উদ্বেগজনক বিষয় হলো, এসব আবেদনের বড় অংশই নারীদের পক্ষ থেকে আসছে বলে তিনি উল্লেখ করেন।
বক্তব্যের শেষ পর্যায়ে পারিবারিক ও সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ধর্মীয় শিক্ষা এবং মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান।
এসএ/সিলেট
সিলেটের বিয়ানীবাজারে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার দুবাগ ইউনিয়নের গয়লাপুর এলাকায় অভিযান...
পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনের চর্চা ছাড়া ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত...
সিলেটের কানাইঘাটে দুই মামলার পলাতক আসামি জাকারিয়াসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ উত্তর...
সিলেটের জৈন্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ইউনিয়ন সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শনিবার (১৪ নভেম্বর) অভিযান...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চলতি আমন মৌসুমে ৮৩৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের...