বিয়ের পিঁড়িতে বসার আগেই ১০...
হবিগঞ্জ থেকে রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক যুবক। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই বরপক্ষের দেওয়া প্রায় ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, ৬০...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের ছয় দিন পর মায়া রাণী দাশ (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সকালে নবীগঞ্জ পৌর এলাকার মায়ানগর গ্রামের পাশের পরিত্যক্ত শাখা বরাক নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মায়া রাণী দাশ নবীগঞ্জ উপজেলার মুক্তার গ্রামের বাসিন্দা মৃত কৃষ্ণ মোহন দাশের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মায়ানগর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পরিত্যক্ত শাখা বরাক নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি নবীগঞ্জ থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
পরে নিহতের পরিবারের সদস্য ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মায়া রাণী দাশ দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। ছয় দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে কোনো একসময় তিনি নদীতে পড়ে গিয়ে মারা যেতে পারেন। পরে মরদেহ পচে ফুলে ওঠার কারণে শনিবার পানিতে ভেসে ওঠে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের পর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএ/সিলেট
হবিগঞ্জ থেকে রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক যুবক। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই বরপক্ষের দেওয়া প্রায় ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, ৬০...
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহের জন্য বরাদ্দ করা প্রায় চার লাখ টাকার সরকারি ওষুধের হিসাব দিতে না পারার অভিযোগে এক ট্রাকচালক ও তাঁর...
হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যে সংঘর্ষে রাকিব মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ...
হবিগঞ্জ সদর উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা...
অক্টোবর ২০২৬ মাসে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত করা...