জৈন্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ইউনিয়ন সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শনিবার (১৪ নভেম্বর) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তারা মিয়া উপজেলার আলুবাগান (মোকামবাড়ী) গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। তিনি আওয়ামী লীগের ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন শাখার সভাপতি।

জৈন্তাপুর মডেল থানা পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তারা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএ/সিলেট