বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগের...
সিলেটের বিয়ানীবাজারে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার দুবাগ ইউনিয়নের গয়লাপুর এলাকায় অভিযান...
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাটে দুই মামলার পলাতক আসামি জাকারিয়াসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ উত্তর গ্রামে জাকারিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাকারিয়া বড়দেশ এলাকার বাসিন্দা ও মৃত সমছুল হকের ছেলে। তার সহযোগী এমাদ উদ্দিন একই গ্রামের মতছির আলীর ছেলে।
পুলিশ জানায়, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) দুর্গা কুমার দেব ও মোহন রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ভোর ৬টার দিকে জাকারিয়ার বাড়িতে সাঁড়াশি অভিযান চালায়।
এ সময় দুই মামলার পলাতক আসামি জাকারিয়া ও তার সহযোগী এমাদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের সময় যুবলীগ নেতা পরিচয়ে বড়দেশ, বীরদল ও চতুল হাওর এলাকায় প্রভাব বিস্তার করতেন জাকারিয়া।
তার বিরুদ্ধে মাদক কেনাবেচা, ভূমি দখল, হাওর এলাকায় যাত্রাগান ও জুয়ার আসর বসানোসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ভয়ে এলাকার মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেতেন না বলেও জানান স্থানীয়রা।
তাদের ভাষ্য, কয়েক মাস আগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাভোগের পর জামিনে বেরিয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন জাকারিয়া। বড়দেশ এলাকায় ইয়াবা কেনাবেচা, হাওর এলাকায় ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া এবং মাদক ও যাত্রাগানের আসর বসানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া সড়কে যানবাহন আটকে মালামাল লুটের অভিযোগও রয়েছে জাকারিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে।
জাকারিয়া গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা এ অভিযানের জন্য থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
এসএ/সিলেট
সিলেটের বিয়ানীবাজারে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার দুবাগ ইউনিয়নের গয়লাপুর এলাকায় অভিযান...
পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনের চর্চা ছাড়া ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত...
সিলেটের কানাইঘাটে দুই মামলার পলাতক আসামি জাকারিয়াসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ উত্তর...
সিলেটের জৈন্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ইউনিয়ন সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শনিবার (১৪ নভেম্বর) অভিযান...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চলতি আমন মৌসুমে ৮৩৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের...