গোয়াইনঘাটে ৮৩৮ মেট্রিক টন আমন ধান সংগ্রহ শুরু

post-title

ছবি সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চলতি আমন মৌসুমে ৮৩৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) গোয়াইনঘাট খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মোস্তফা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রঞ্জন চক্রবর্তী, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, কারিগরি খাদ্য পরিদর্শক আব্দুস শহিদ মাহবুব, বিএনপি নেতা আব্দুস শুক্কুর মেম্বারসহ স্থানীয় কৃষকেরা।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ আমন মৌসুমে গোয়াইনঘাটে ৮৩৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার প্রতি কেজি ধানের দাম ৩৫ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং সিদ্ধ চাল ৪৯ টাকা নির্ধারণ করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে স্বচ্ছতার সঙ্গে ধান সংগ্রহ করা হবে। কোনো মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেট যাতে কৃষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে না পারে, সে জন্য কঠোর নজরদারি রাখা হয়েছে।

এসএ/সিলেট