কানাইঘাট সীমান্তে উচ্চক্ষমতাসম্পন্ন ৪৮টি বিস্ফোরকসহ ডেটোনেটর জব্দ

post-title

ছবি সংগৃহীত

সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৯।

শনিবার (১৪ নভেম্বর) ভোরে কানাইঘাটের নুনছড়া চা বাগান এলাকার সীমান্তে এ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার বিকেলে ১৯ বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুহেল আলম।

তিনি বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার রয়েছে। চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এসএ/সিলেট