বিয়ানীবাজারের ধর্ষণ মামলার প্রধান...
সিলেটের বিয়ানীবাজারে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দেড় মাস পর এজাহারভুক্ত প্রধান আসামিকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৪ নভেম্বর) ঢাকার...
বিশ্ব ডায়াবেটিস দিবসে সিলেটে র্যালি ও বিনামূল্যে পরীক্ষা
ছবি সংগৃহীত
ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দেরি না করে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডা. শিব্বির আহমদ শিবলী।
তিনি বলেছেন, ডায়াবেটিস সম্পর্কে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবারের অন্য সদস্যদেরও এ রোগের ঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জানতে হবে। এ জন্য পরিবার থেকেই সচেতনতা গড়ে তোলা জরুরি।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ডা. শিব্বির আহমদ শিবলী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রতি মিনিটে ছয়জন ডায়াবেটিস রোগীর মৃত্যু হয় এবং প্রতি মিনিটে একজনের বেশি নতুন রোগী শনাক্ত হন। পরিবারের সদস্যদের ডায়াবেটিস প্রতিরোধে প্রয়োজনীয় জ্ঞান অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। এর মূল বার্তা হলো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া।
স্বাগত বক্তব্যে ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. ফেরদৌস হাসান বলেন, দেশের ৫৭ শতাংশ মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে কি না। বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্তদের ৯৭ শতাংশই টাইপ-২ ডায়াবেটিসের রোগী। এ ধরনের ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এ রোগের সূত্রপাত অনেকটা বিলম্বিত করা যায়। তাই ডায়াবেটিস প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি।
সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী বলেন, অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত ফাস্টফুড, চিনি ও কার্বোহাইড্রেট গ্রহণ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। এ রোগের ঝুঁকি কমাতে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। খাদ্যতালিকায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক খাবার রাখতে হবে। ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানা এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে গণসচেতনতা তৈরি করা জরুরি।
প্রতিপাদ্য বিষয়ের ওপর বক্তব্যে সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডা. শামীমুর রহমান বলেন, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় দেড় কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। আগামী চার বছরে এ সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।
তিনি বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে চর্বিযুক্ত মাছ, শাকসবজি, ভিটামিন সি-সমৃদ্ধ খাবার, ডিম, ডুমুর, মটরশুঁটি, টকদই, চিয়া সিডস, ফ্ল্যাক্সসিডস, করলা ও মেথির মতো খাবার খাদ্যতালিকায় রাখা যেতে পারে। নীরব ঘাতক এ রোগ মোকাবিলায় পরিবারের প্রতিটি সদস্যকে সচেতন হতে হবে এবং নিজ নিজ পরিবারে ডায়াবেটিস প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, যুগ্ম কোষাধ্যক্ষ সুমন বণিক, জীবনসদস্য ও সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সহ-সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী ও যুগ্ম সম্পাদক আবু তালেব মুরাদ।
এদিকে বিশ্ব ডায়াবেটিস দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী ও ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. ফেরদৌস হাসানের যৌথ নেতৃত্বে র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এ ছাড়া সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
এসএ/সিলেট
সিলেটের বিয়ানীবাজারে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দেড় মাস পর এজাহারভুক্ত প্রধান আসামিকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৪ নভেম্বর) ঢাকার...
সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে...
সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দেরি না করে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডা. শিব্বির আহমদ...
নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল...