বিয়ানীবাজারের ধর্ষণ মামলার প্রধান...
সিলেটের বিয়ানীবাজারে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দেড় মাস পর এজাহারভুক্ত প্রধান আসামিকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৪ নভেম্বর) ঢাকার...
ছবি সংগৃহীত
নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেছেন, নগরীর কোনো সড়ক কাঁচা বা অপ্রশস্ত থাকবে না। নগরবাসী যেদিকে যাবেন, সেদিকেই পাবেন প্রশস্ত ও উন্নত সড়ক।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সিলেট সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য ও শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের উন্নয়নে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। তিনি নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়নে একটি মেগা প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছেন। এ প্রকল্পের কাজ শুরু হলে নগরীর কোনো সড়ক আর কাঁচা থাকবে না। যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিকের উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপু, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মোগলাবাজার থানা বিএনপির সদস্যসচিব জামাল আহমেদ, ৪২ নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক কামরান আহমেদ, সোয়েব আহমেদ, সেলিম আহমেদ, রানা মিয়া, জাকারিয়া আহমেদ, ইসলাম উদ্দিন, শ্রীরামপুর ঈদগাহের সভাপতি লিলু মিয়া, ছদরুল ইসলাম, এলাকার মুরুব্বি মাহতাব আহমদ, নেহাল মিয়া, তারা মিয়া, রুহেল আহমেদ ও নুরুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেটের বিয়ানীবাজারে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দেড় মাস পর এজাহারভুক্ত প্রধান আসামিকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৪ নভেম্বর) ঢাকার...
সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে...
সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দেরি না করে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডা. শিব্বির আহমদ...
নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল...