বিয়ানীবাজারের ধর্ষণ মামলার প্রধান...
সিলেটের বিয়ানীবাজারে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দেড় মাস পর এজাহারভুক্ত প্রধান আসামিকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৪ নভেম্বর) ঢাকার...
ছবি সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজারে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দেড় মাস পর এজাহারভুক্ত প্রধান আসামিকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকার শেরেবাংলা নগর থানা এলাকায় বিয়ানীবাজার ও শেরেবাংলা নগর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল আহমদের বাড়ি বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামে। তিনি ওই গ্রামের জব্বার আলীর ছেলে।
পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগে গত ২৭ সেপ্টেম্বর বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে পলাতক থাকা আসামির অবস্থান শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির সহায়তা নেয় পুলিশ। একপর্যায়ে তার অবস্থান ঢাকায় শনাক্ত হলে দুই থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর জানান, বিয়ানীবাজারের ধর্ষণ মামলার আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
সিলেটের বিয়ানীবাজারে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দেড় মাস পর এজাহারভুক্ত প্রধান আসামিকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৪ নভেম্বর) ঢাকার...
সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে...
সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দেরি না করে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডা. শিব্বির আহমদ...
নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল...