ছাতকে নিজ বাড়ি থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সহসভাপতি মিফতা উদ্দিন ওয়াহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছাতক থানায় দুটি মামলা রয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মিফতা উদ্দিন ওয়াহিদ ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত রুপ মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি সিলেট মহানগর ছাত্রলীগের সহসভাপতি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ছাতক থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা ২০২৬ সালের ৯ আগস্ট দায়ের করা হয়। ওই মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬ ও ৩০৭ ধারাসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারায় অভিযোগ রয়েছে।

অপর মামলাটি ২০২৪ সালের ১৪ নভেম্বর দায়ের করা হয়। এ মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯ ও ৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন (পিপিএম) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট