হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ...
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে...
ছবি সংগৃহিত
অক্টোবর ২০২৬ মাসে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।
মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছেন মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) মো. আবুল কাসেম।
২০২৬ সালের অক্টোবর মাসে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় তাঁকে এ স্বীকৃতির জন্য নির্বাচিত করা হয়।
বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এসআই আবুল কাসেমের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. তারেক মাহমুদ। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. তারেক মাহমুদ এসআই আবুল কাসেমের পেশাদারিত্ব, সততা ও সাহসিকতার প্রশংসা করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে ভবিষ্যতেও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
জানা যায়, কাশিমনগর পুলিশ ফাঁড়ির দায়িত্ব গ্রহণের পর থেকে এসআই আবুল কাসেম মাদকবিরোধী অভিযান ও মাদকদ্রব্য উদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থান এবং অভিযানে সাফল্য এ স্বীকৃতি অর্জনে ভূমিকা রেখেছে।
তাঁর এ অর্জনে মাধবপুর থানা পুলিশের সদস্যদের পাশাপাশি স্থানীয় সচেতন মহলেও আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি মাদকবিরোধী কার্যক্রমে পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
এসএ/সিলেট
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে...
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শুধু বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ কিংবা শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করাই যথেষ্ট নয়। প্রতিটি শিশু বিদ্যালয়ে এসে কী শিখছে,...
প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়াতে বিদ্যালয়গুলোর তদারকি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও আধুনিক অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি...
হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের প্রায় সাড়ে তিন বছর পর মহব্বত আলী (৩৯) নামের এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উপজেলার রামনগর গ্রামের...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে শাশুড়ি জাহানারা বেগমকে হত্যার দায়ে জামাতা অলিউর রহমান অলি (৪২) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই...