অসুস্থ হয়ে হাসপাতালে মন্ত্রী আরিফুল...
সিলেটে সফরকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।...
ছবি সংগৃহিত
দক্ষিণ সুরমায় নিজ বাসা থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামে এক আমেরিকাপ্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কায়স্থরাইল এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নুরুল ইসলাম দক্ষিণ সুরমা থানাধীন কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসার বাথরুমে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পড়ে ছিল। এ সময় মরদেহের পাশে রান্নাঘরে ব্যবহৃত একটি দা পাওয়া যায়। ওই বাসায় নুরুল ইসলাম ও তাঁর স্ত্রী বসবাস করতেন। শুক্রবার সকালে বাসার দ্বিতীয় তলায় তাঁর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা উপকমিশনার মো. আফজাল হোসেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে।
এসএ/সিলেট
সিলেটে সফরকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।...
নগরীতে মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে...
এম এ ওয়াহিদ চৌধুরীঃ সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলশাহ ইউনিয়নের ২নং ওয়ার্ডের আটগ্রাম ডহর এলাকার পূর্ব পাশে ভয়াবহ নদীভাঙনে জনসাধারণের চলাচলের একটি...
সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ সাদাপাথর লুটপাটের সংবাদ প্রকাশের জেরে কালের কণ্ঠের সাংবাদিক কবির আহমদের ওপর হামলার মামলার প্রধান আসামি শুক্কুর আলীকে...
নগরীতে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২ ক্যান রেড বুল ও মনস্টার এনার্জি ড্রিংকসসহ একটি মাইক্রোবাস আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে...