নগরীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার

post-title

ছবি সংগৃহিত

নগরীতে মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর জেলরোড থেকে ধোপাদীঘি এলাকা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সিটিএসবি শাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশের সিয়েরা-১, হোন্ডা মোবাইল-১, সিয়েরা-৩, সিয়েরা-৪ ও রোমিও-৪ টিম অংশ নেয়।

এ সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের সিলেট জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা মিছিল করছিলেন। অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের হেফাজত থেকে একটি বড় ব্যানার, পাঁচটি ফেস্টুন ও ১৫টি লাল ক্যাপ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামের শামসুল ইসলামের ছেলে মো. শাহেক আহমেদ, মৌলভীর চক গ্রামের আবুল কালামের ছেলে মুন্না আহমেদ, কানাইঘাট উপজেলার মেছা গ্রামের ফরিদ আলীর ছেলে দেলোয়ার হোসেন, জকিগঞ্জের হাতিডহর গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে মোহাম্মদ সেলিম আহমেদ, কানাইঘাটের বীরদল গ্রামের মেজবাহ উদ্দিনের ছেলে তানিম ইকবাল, একই উপজেলার বীরদল গ্রামের নুরুল হকের ছেলে সালেহ আহমেদ (১৮), দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামের লিমন আহমেদের ছেলে ফাহিম হাসান রনি, একই উপজেলার গোপশহর গ্রামের মানিক খানের ছেলে জাকের খান, কানাইঘাটের মহেশপুর গ্রামের নাসির আহমেদের ছেলে কিবরিয়া আহমেদ, দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামের রেহান উল্লাহর ছেলে জুনায়েদ আহমেদ, কানাইঘাটের জয়পুর গ্রামের মৃত মকবুল আলীর ছেলে আলী আহমদ এবং বীরদল গ্রামের মৃত মমিন উল্লাহর ছেলে এসএম নাদিম।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এসএ/সিলেট