গ্রামের উন্নয়নে প্রবাসীদের সহযোগিতা...
প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করতে চান বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের ওল্ডহাম মেট্রোপলিটন বরা কাউন্সিলের চারবারের নির্বাচিত...
ছবি সংগৃহিত
প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করতে চান বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের ওল্ডহাম মেট্রোপলিটন বরা কাউন্সিলের চারবারের নির্বাচিত কাউন্সিলর আব্দুল মালিক। তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা চান, তাঁদের জন্মভূমি বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে যাক। দেশের মানুষ ভালো ও শান্তিতে থাকুক।
এ লক্ষ্যেই প্রবাসীরা নিজ নিজ গ্রামের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে চান। তবে এ ক্ষেত্রে সরকার ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
বুধবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামে ১২০টি সোলার লাইট স্থাপন ও প্রায় ২৫ হাজার বর্গফুট পাকা রাস্তা নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘করপাড়া ডেভেলপমেন্ট কাউন্সিল’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
আব্দুল মালিক যুক্তরাজ্যের ওল্ডহাম-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং ওল্ডহাম সেন্টার মসজিদের প্রতিষ্ঠাতা।
যুক্তরাজ্যপ্রবাসী আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি নেতা আবুল খয়ের আলী, ফরিদ মিয়া, মোহাম্মদ আলী ফারহান, হযরত ওমর-ফারুক (রা.) একাডেমির প্রধান শিক্ষক মরতুজ আলী এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।
এ ছাড়া বক্তব্য দেন আব্দুল গণি, আজমন্দর আলী, মছদ্দর আলী, সিরাজুল হক, কয়ছর উদ্দিন, ফখর উদ্দিন, ফজর উদ্দিন সাগর, বদরুল আমিন, আব্দুল জব্বার, ফয়জুল হক, আশিক মিয়া, লিলু মিয়া, শামীম মিয়া, হাসান মিয়া ও খালিক মিয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নাজমুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন আশিকুর রহমান। পরে করপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল ওয়াকে মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের উদ্যোগে করপাড়া গ্রামের উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে করপাড়া ডেভেলপমেন্ট কাউন্সিল। সংগঠনটির উদ্যোগে গ্রামের বিভিন্ন সড়কে ১২০টি অত্যাধুনিক সোলার লাইট স্থাপন এবং ভেতরের তিনটি সড়কে প্রায় ২৫ হাজার বর্গফুট পাকা রাস্তা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব উন্নয়নকাজে আনুমানিক ৫০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
এসএ/সিলেট
প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করতে চান বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের ওল্ডহাম মেট্রোপলিটন বরা কাউন্সিলের চারবারের নির্বাচিত...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একটি সড়ক প্রশস্ত ও উন্নত হলে এর সুফল কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠী নয়, বরং পুরো এলাকার মানুষ ভোগ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড...
সিলেটে ২০ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৬৭২টি ভারতীয় কম্বলসহ একটি কাভার ভ্যান আটক করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। এ ঘটনায় আসিব মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার...
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রিন গ্যালারি, গ্র্যান্ড স্ট্যান্ড, ফ্লাডলাইট,...