চা-শ্রমিকদের সব সংকটে পাশে থাকার...
চা-শ্রমিকদের সব সমস্যা ও সংকটে সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।রবিবার (২৯ নভেম্বর) সকালে সিলেট নগরের কুমারপাড়া...
প্রতীকী ছবি
জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য সিলেটে লালাবাজার ১১ কেভি ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ, গাছপালার শাখা-প্রশাখা কর্তন এবং উন্নয়নমূলক কাজের জন্য সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালাবাজার ১১ কেভি ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় লালাবাজার ১১ কেভি ফিডারের আওতাধীন নিজগাঁও, ছমিপুর, বকুলপুর, বেতসান্দি, মুন্সিরগাঁও, মনোকূপা, ছনখাড়ীগাঁও, আলমনগর, হায়াতেরগাঁও, পিঠাকরা, পালগাঁও, শেখেরগাঁও, বনগাঁও, সালামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও নির্ধারিত সময়জুড়ে লাইনকে চালু আছে বলে গণ্য করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে, যাতে অসাবধানতাবশত কেউ দুর্ঘটনার শিকার না হন।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন। পাশাপাশি উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।
এসএ/সিলেট
চা-শ্রমিকদের সব সমস্যা ও সংকটে সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।রবিবার (২৯ নভেম্বর) সকালে সিলেট নগরের কুমারপাড়া...
সিলেটের মোগলাবাজারে পুলিশের চেকপোস্টে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ৩১৯টি ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। এ সময় কম্বল পরিবহনের অভিযোগে আব্দুল কাইয়ুম নামে...
সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, আটক ব্যক্তি চিহ্নিত মানব পাচারকারী।শনিবার...
গত ৯ মাসে সিলেট-৩ আসনে বিএনপির কোনো নেতাকর্মী কারও ওপর জুলুম বা হামলা করেননি বলে মন্তব্য করেছেন এই আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে বাংলাদেশ থেকে...