কানাইঘাটে ৬৩০ কেজি ভারতীয় জিরা...
সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬৩০ কেজি ভারতীয় জিরা ও তা পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের...
সংগৃহিত
সিলেটের বিয়ানীবাজারে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ইনডোর ফুটবল টূর্নামেন্ট-২০২৬ সম্পন্ন হয়েছে। মাসব্যাপি এই টূর্নামেন্টের ফাইনাল ম্যাচ ১৪ অক্টোবর বিয়ানীবাজার পৌর শহরের সারোপার রোডস্থ চ্যাম্পিয়ানস এম্পায়ার ইনডোর স্টেডিয়ামে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ান দলের হাতে পুরস্কার তুলে দেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরুল আম্বিয়া আলাউল।
এর আগে ৮ সেপ্টেম্বর টূর্নামেন্ট শুরু হয়। এতে মোট ১৬ টি ব্যাংক অংশ গ্রহণ করে। ব্যাংকারদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল। ফাইনাল ম্যাচ সিটি ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির মধ্যে অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে কোনো পক্ষই গোল দিতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে সিটি ব্যাংক চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। পরে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
টুর্নামেন্টের আহবায়ক প্রাইম ব্যাংক বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক বিশ্বজিৎ চন্দ্র পালের সভাপতিত্বে ও পূবালী ব্যাংক বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক মুফচ্ছিল আলীর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ নকীব হোসেইন, সিটি ব্যাংকের বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রুহেল আহমেদ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবদুল্লাহ আল বাকি, স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপক জনাব মশিউর রহমান প্রমুখ।
কাওছার আহমদ
সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬৩০ কেজি ভারতীয় জিরা ও তা পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের...
সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। বুধবার (১৪ অক্টোবর) রাতে তিনি গোলাপগঞ্জ মডেল থানায় মামলাটি করেন।...
সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের করা মামলায় ইমরুল আহমদ নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪...
সিলেটের বিয়ানীবাজারে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ইনডোর ফুটবল টূর্নামেন্ট-২০২৬ সম্পন্ন হয়েছে। মাসব্যাপি এই টূর্নামেন্টের ফাইনাল ম্যাচ ১৪ অক্টোবর...
নগরীর শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী সৃজনশীল পণ্য ও বাণিজ্যমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আক্টোবর) নগরের শাহী ঈদগাহ মাঠে সিলেট উইমেন চেম্বার আয়োজিত...