কানাইঘাটে ৬৩০ কেজি ভারতীয় জিরা...
সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬৩০ কেজি ভারতীয় জিরা ও তা পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের...
ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে বিভিন্ন মডেলের ৫৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছেন জৈন্তাপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাজান আলী।
থানায় যোগদানের পর থেকে এ পর্যন্ত এসব মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছেন তিনি। তাঁর এ উদ্যোগ প্রশংসা পাচ্ছে।
মোবাইল ফোন হারিয়ে গেলে অনেকেই সেটি ফিরে পাওয়ার আশা ছেড়ে দেন। কেউ কেউ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও ফোন উদ্ধার হবে কি না, তা নিয়ে সংশয়ে থাকেন। এমন পরিস্থিতিতে জৈন্তাপুর মডেল থানায় জিডির সূত্র ধরে হারানো মোবাইল ফোন উদ্ধারে কাজ করছেন এএসআই শাহাজান আলী।
জানা যায়, জৈন্তাপুর মডেল থানায় যোগদানের পর থেকে তিনি বিভিন্ন মডেলের মোট ৫৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছেন। পরে ফোনগুলোর প্রকৃত মালিক শনাক্ত করে সেগুলো তাঁদের কাছে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া অনুসরণ ও বিভিন্ন কৌশল অবলম্বন করে এসব মোবাইল ফোন উদ্ধার করেন তিনি।
এ বিষয়ে এএসআই শাহাজান আলী জানান, হারানো মোবাইল ফোনের বিষয়ে করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিভিন্ন কৌশলে ফোনগুলো উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো প্রকৃত মালিকদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬৩০ কেজি ভারতীয় জিরা ও তা পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের...
সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। বুধবার (১৪ অক্টোবর) রাতে তিনি গোলাপগঞ্জ মডেল থানায় মামলাটি করেন।...
সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের করা মামলায় ইমরুল আহমদ নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪...
সিলেটের বিয়ানীবাজারে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ইনডোর ফুটবল টূর্নামেন্ট-২০২৬ সম্পন্ন হয়েছে। মাসব্যাপি এই টূর্নামেন্টের ফাইনাল ম্যাচ ১৪ অক্টোবর...
নগরীর শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী সৃজনশীল পণ্য ও বাণিজ্যমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আক্টোবর) নগরের শাহী ঈদগাহ মাঠে সিলেট উইমেন চেম্বার আয়োজিত...