আজমিরীগঞ্জে ‘ছেলের হাতে’ বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ছেলের দায়ের কোপে সাহাব উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ইয়াফিনকে (১৮) আটক করে করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক ইয়াফিন...
ফাইল ছবি
হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হাসান (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে দাবি করে তাঁকে হত্যার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নিহত এনামুল হাসান চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের রহমতাবাদ গ্রামের আব্দুর রফিকের ছেলে। কারা কর্তৃপক্ষ জানায়, গত ১৫ জুলাই একটি মাদক মামলায় তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
কারা কর্তৃপক্ষের ভাষ্য, বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে এনামুল হাসান বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন এনামুল হাসানের মা, ভাইসহ স্বজনরা।
নিহতের বড় ভাই কামরুল হাসান বলেন, ‘আমার ছোট ভাই ভোর ৫টার দিকে মারা গেছে। অথচ আমাদের খবর দেওয়া হয়েছে সকাল ৯টার দিকে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা মনে করছি, তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করার দাবি জানাই।’
হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার শংকর কুমার মজুমদার বলেন, ভোরে ঘুম থেকে উঠে এনামুল বুকে ব্যথা অনুভব করলে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা জটিল মনে করলে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এনামুল হাসানের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এসএ/সিলেট
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ছেলের দায়ের কোপে সাহাব উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ইয়াফিনকে (১৮) আটক করে করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক ইয়াফিন...
‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়া লাগবে’-হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসেনের এমন বক্তব্যের একটি ভিডিও...
তামাবিল-সিলেট-ঢাকা (কাঁচপুর) মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ এবং উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রকল্পের আওতায় হবিগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ২৪ জন ভূমি...
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, হবিগঞ্জের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে প্রায় ৮১৫ কোটি টাকার একটি বড়...
ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ আগামী অক্টোবরের মধ্যেই নিরসনের আশা করছে সরকার। একই সঙ্গে প্রকল্পের...