কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসকের ৩৩টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র...
ছবি সংগৃহীত
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ফেসবুকের একটি ভুয়া আইডি নিয়ে বিরোধের জেরে ২০২৩ সালের নভেম্বর মাসে নাঈমকে তার নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সামনে কুপিয়ে হত্যা করা হয়। নিহত নাঈম সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের বাসিন্দা এবং মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় নাঈমের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়।
মামলার বিচার শেষে নুরুল ইসলাম, মো. সাইমন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দেন আদালত। রায় ঘোষণা করেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ মো. রবিউল আউয়াল।
রায়ের পর নিহত নাঈমের বাবা চেরাগ মিয়া সন্তোষ প্রকাশ করে বলেন, ‘পরিবারের সবার সামনে আমার ছেলেকে তারা মেরে ফেলেছে। আমরা ন্যায়বিচার পেয়েছি। ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটাতে সাহস করবে না। আমি এ রায়ে সন্তুষ্ট।’
মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রসিকিউটর মো. আব্দুল মতিন চৌধুরী বলেন, ‘এ মামলায় আদালত ৪ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে খালাস দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্ট হয়েছি।’
২০২৩ সালের নভেম্বর মাসে নাঈম হত্যার ঘটনাটি মৌলভীবাজারে আলোচনার সৃষ্টি করে। নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সামনে তাঁকে কুপিয়ে হত্যার অভিযোগে মামলা হওয়ার পর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়। পরে মামলাটি আদালতে বিচারাধীন ছিল।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসকের ৩৩টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র...
মৌলভীবাজারে পৃথক ঘটনায় সাবেক সংসদ সদস্যের ছেলে ফজলে রাব্বি সাদমান ও জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার...
অসুস্থ ছেলেকে অলৌকিকভাবে সুস্থ করার আশ্বাস এবং ভয়াবহ ক্ষতির আশঙ্কা দেখিয়ে এক মায়ের কাছ থেকে দুই দফায় ৫ ভরি ৬ আনা ২ রতি ২ পয়েন্ট স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার...
কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউবিসিসিএ লি.) দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিন...
মৌলভীবাজারের কুলাউড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামীলীগ নেতা শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুল সম্প্রতি বিএনপিতে যোগদান করেছেন মর্মে নিজের ফেসবুক পোস্টে...