কুলাউড়ায় সাইফুলের যোগদান নিয়ে বিতর্ক,...
মৌলভীবাজারের কুলাউড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামীলীগ নেতা শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুল সম্প্রতি বিএনপিতে যোগদান করেছেন মর্মে নিজের ফেসবুক পোস্টে...
ছবি সংগৃহীত
কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউবিসিসিএ লি.) দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিন সদস্যের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি অনুমোদন করা হয়েছে।
সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। আদেশে সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩)-এর ১৮(৫) ধারার উল্লেখ করা হয়েছে।
অফিস আদেশ সূত্রে জানা যায়, বিদায়ী ব্যবস্থাপনা কমিটি নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে না পারায় অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন বাদে ভূকশিমইল কৃষক সমবায় সমিতি লিমিটেডের সদস্য আতাউর রহমান আতা। সদস্য হিসেবে রয়েছেন চুনঘর কৃষক সমবায় সমিতি লিমিটেডের সদস্য তানজিল হাসান খাঁন এবং বিআরডিবি কুলাউড়ার হিসাবরক্ষক শাহিন আলী।
আদেশ অনুযায়ী, অন্তর্বর্তী কমিটির মেয়াদ নিয়োগের তারিখ থেকে পরবর্তী ১২০ দিন পর্যন্ত বহাল থাকবে। এ সময়ের মধ্যে কমিটিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামীলীগ নেতা শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুল সম্প্রতি বিএনপিতে যোগদান করেছেন মর্মে নিজের ফেসবুক পোস্টে...
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ আদায়ের...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে শাবানা বেগমকে হত্যার প্রায় সাড়ে ১০ বছর পর মামলার রায় ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার...
মৌলভীবাজারের বড়লেখায় পাওনা নিয়ে কথা-কাটাকাটির জেরে রডের আঘাতে আলিফ আহমদ (৫৫) নামে এক দর্জি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে চারটার দিকে...
ঢোলের শব্দে আগাম ঘোষণা, সকাল থেকেই নদীর পাড়ে মানুষের ভিড়-এরপর নির্ধারিত সময়ে একসঙ্গে ধলাই নদীতে নামলেন শত শত সৌখিন মৎস্য শিকারি। মৌলভীবাজারের কমলগঞ্জে শত...