সিলেটে চার দিন গ্যাসের স্বল্পচাপের আশঙ্কা, যা জানাল জালালাবাদ গ্যাস

post-title

ছবি সংগৃহীত

এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেটসহ সারাদেশে টানা চার দিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। এ সময়ে গ্যাসের স্বল্পচাপের কারণে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহক সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।

সোমবার (২ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত এ পরিস্থিতি বিরাজ করতে পারে।

এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সময়ে রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। ফলে জাতীয় পর্যায়ে গ্যাস সরবরাহে প্রভাব পড়ার পাশাপাশি জালালাবাদ গ্যাসের আওতাধীন বিতরণ এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

এতে আবাসিক গ্রাহকদের রান্নাবান্না, বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম এবং শিল্পকারখানার উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে সাময়িক অসুবিধা হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

এসএ/সিলেট