কানাইঘাটে পুলিশের অভিযানে চোরাই...
সিলেটের কানাইঘাটে চুরি হওয়া একটি লেগুনা গাড়ি উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ফয়সল আহমদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধাওয়ার মুখে গাড়িটির...
ছবি সংগৃহীত
জেলা পর্যায়ে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সামনে রেখে কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা সভা কক্ষে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি সুমাইয়া ফেরদৌসের সভাপতিতে ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শহিদুর রহমান শহিদের পরিচালনায় প্রস্তুতি সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী বিভিন্ন ক্রীড়া সংগঠনের সাথে জড়িত ক্রীড়া সংগঠক ও ক্রীড়ানুরাগী এবং সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
সভায় নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস জানান, আগামী ১৩ নভেম্বর থেকে সিলেট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা স্টেডিয়ামের প্রথম রিয়াল এ্যাডমিরাল মাহবুব আলী খান আন্তঃউপজেরা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আন্তঃউপজেলা এ টুর্নামেন্টে কানাইঘাট উপজেলা ফুটবল দল যাতে করে সাফল্য ভয়ে আনতে পারে এজন্য টিম গঠনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নিরপেক্ষ ভাবে প্রতিভাবান ফুটবলারদের দিয়ে টিম গঠন করা হবে, এক্ষেত্রে কোন ধরনের ব্যপ্তয় হবে না বলে তিনি সভায় উপস্থিত সবাইকে আশ^স্থ করেন।
প্রস্তুতি সভায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, কানাইঘাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার ফয়ছল আহমদ, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার নজরুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আমানুর রশিদ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক শামীমুল এহসান, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাবেক কৃতি ফুটবলার কাওছার রশিদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি আজাদ ইলেভেন স্পোর্টিং ক্রাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ক্রীড়া সংস্থার সদস্য নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব শফিক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, উপজেলা জাসাসের সভাপতি ধারাভাষ্যকার আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, কানাইঘাট উপজেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কৃতি ফুটবলার এ এইচ বাবর, বাফুফে অনুমোদিত রেফারি সাবেক ফুটবলার জাকারিয়া সহ বিভিন্ন ফুটবল ক্লাবের সদস্যরা।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাটে চুরি হওয়া একটি লেগুনা গাড়ি উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ফয়সল আহমদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধাওয়ার মুখে গাড়িটির...
জেলা পর্যায়ে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সামনে রেখে কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর)...
“দক্ষ যুব গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কানাইঘাটে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে যুব র্যালী, আলোচনা সভা, যুব...
দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে বালুভর্তি একটি ডাম্প ট্রাক থেকে ৪৯০ বোতল ভারতীয় তৈরি ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুই যুবককে আটক...
সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক...