ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন...
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক...
দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উৎসব ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলার প্রস্তুতি
ছবি সংগৃহীত
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শতবর্ষ উদযাপনের লোগো, স্লোগান ও বিভিন্ন উপকমিটি চ‚ড়ান্ত করা হয়। পাশাপাশি শতবর্ষ উদযাপন পরিষদের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নগরীর তাঁতীপাড়ায় অবস্থিত বিদ্যালয়ের মিলনায়তনে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০২৮ সালের ৭, ৮ ও ৯ জানুয়ারি তিন দিনব্যাপী দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব অভিম্যুন ভট্টাচার্য্য এর পরিচালনায় বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র, শিক্ষক, বর্তমান গভর্নিং বডির সভাপতি মো. বদরুজ্জামান সেলিম। এসময় তিনি বলেন, আমাদের প্রাণের এই বিদ্যালয়টি আমাদের সবার অহংকার। শতবর্ষের এই মহামিলনমেলা সফল ও সার্থক করতে যা যা প্রয়োজন, আমি আমার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাবো। দি এইডেড হাই স্কুল আমাদের স্মৃতির কেন্দ্রবিন্দু; তাই সকলের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা আমাদের এই উৎসবকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শতবর্ষ উদযাপন পরিষদের স্মারণিকা উপ-পরিষদের আহ্বায়ক ডা. মোস্তফা শাহজামাল চৌধুরী, সদস্য সচিব এডভোকেট আব্দুল মুকিত অপি, অর্থ উপ-পরিষদের সদস্য বনমালী কুমার রায়, রেজিষ্ট্রেশন উপ-পরিষদের আহ্বায়ক এবিএম এনায়েত হোসাইন, সদস্য সচিব তাহমিদুল হাসান জাবেদ, প্রচার উপ-পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম ডিনেছ, সাংস্কৃতিক উপ-পরিষদের শামছুল বাছিত শেরো, সদস্য সচিব হামিদ হোসেইন রিপন, সাজসজ্জা উপ-পরিষদের আহ্বায়ক সুকান্ত ধর মিল্টন, সদস্য সচিব ইসমাঈল গণি হিমন, আপ্যায়ন উপ-পরিষদের সদস্য হাসান আহমদ মাহীন, মো: রুহেল বখত তুষার, শৃঙ্খলা উপ-পরিষদের আহ্বায়ক মো: নাজিম উদ্দিন পান্না, মো: জিয়াউর রহমান লিটন, উপহার উপ-পরিষদের আহ্বায়ক দেওয়ান আল আমিন, র্যাফেল ড্র উপ-পরিষদের সদস্য সচিব মো: মারুফ আহমদ সহ।
গত সভায় প্রস্তুতি কমিটির পক্ষ থেকে প্রস্তাবিত শতবর্ষ উদযাপন পরিষদ এবং বিভিন্ন উপ-পরিষদ গঠনের বিষয়ে আলোচনা করে চ‚ড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজকের সভায় সকলের সর্বসম্মিতিক্রমে শতবর্ষ উদযাপনের লোগো, স্লোগান ও উপ কমিটিগুলো গৃহিত হয়।
আগামী ১৪ নভেম্বর (শনিবার) সন্ধ্যা ৬টায় শতবর্ষ উদযাপনের লোগো ও স্লোগান উন্মোচন এবং আনুষ্ঠানিকভাবে শতবর্ষ উদযাপন কার্যক্রমের শুভস‚চনা নির্ধারণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিক্ষকবৃন্দের উপস্থিত থাকবেন। এতে সকল প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
এদিকে শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া আহমদ (০১৭১১ ৩২৭৪২৪) ও সদস্য সচিব অভিম্যুন ভট্টাচার্য্য (০১৭১১ ৩৪৪০৪২) রেজিষ্ট্রেশন সদস্য সচিব তাহমিদুল হাসান জাবেদ (০১৭১১ ০৪১২৯৩) এর সাথে প্রয়োজনে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
সভাপতির বক্তব্যে শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া আহমদ বলেন, শতবর্ষের এই ক্ষণটি আমাদের সকলের জন্য অত্যন্ত গৌরবের। আমি সর্বস্তরের প্রাক্তন ছাত্রদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা নিজ নিজ দায়িত্বে যোগাযোগ করুন এবং আমাদের এই আয়োজনে সম্পৃক্ত হয়ে আপনাদের সুচিন্তিত পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা প্রদান করুন। আসুন, আমরা সকলে মিলে এই আয়োজনকে এক ঐতিহাসিক এবং ভিন্নমাত্রার উৎসবে রূপ দেই।
এসএ/সিলেট
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক...
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শতবর্ষ উদযাপনের লোগো, স্লোগান ও বিভিন্ন...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন...
বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট ওয়াসা’র চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মীনি ডাঃ জুবায়দা রহমান...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের...