কানাইঘাটে পুলিশের অভিযানে চোরাই...
সিলেটের কানাইঘাটে চুরি হওয়া একটি লেগুনা গাড়ি উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ফয়সল আহমদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধাওয়ার মুখে গাড়িটির...
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাটে চুরি হওয়া একটি লেগুনা গাড়ি উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ফয়সল আহমদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধাওয়ার মুখে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে বিয়ানীবাজারের গাছতলা এলাকায় রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যান বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে কানাইঘাট উপজেলার আগ্রীপাড়া এলাকার রফিক আহমদ তাঁর ভাড়ায় চালিত লেগুনা গাড়িটি কানাইঘাট-দরবস্ত পাকা সড়কের পাশে রেখে বাড়িতে যান।
কিছুক্ষণ পর ফিরে এসে গাড়িটি নির্ধারিত স্থানে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের গাড়িটি চালিয়ে কানাইঘাটের দিকে যেতে দেখে তিনি বিষয়টি থানা পুলিশকে জানান।
খবর পেয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ শরীফ সঙ্গীয় ফোর্স নিয়ে গাড়িটির পিছু নেন। পুলিশের ধাওয়ার একপর্যায়ে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে বিয়ানীবাজার থানার গাছতলা এলাকায় রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায়।
পরে রফিক আহমদের শনাক্তের ভিত্তিতে লেগুনাটি উদ্ধার করা হয়। এ সময় ফয়সল আহমদকে আটক করে পুলিশ। তিনি কানাইঘাট উপজেলার উমনপুর এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে।
এ ঘটনায় কানাইঘাট থানায় একটি মামলা করা হয়েছে। চুরির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার ফয়সল আহমদকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাটে চুরি হওয়া একটি লেগুনা গাড়ি উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ফয়সল আহমদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধাওয়ার মুখে গাড়িটির...
জেলা পর্যায়ে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সামনে রেখে কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর)...
“দক্ষ যুব গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কানাইঘাটে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে যুব র্যালী, আলোচনা সভা, যুব...
দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে বালুভর্তি একটি ডাম্প ট্রাক থেকে ৪৯০ বোতল ভারতীয় তৈরি ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুই যুবককে আটক...
সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক...