সিলেট সীমান্তে ১৫ লাখ টাকার...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।...
অ্যাডভোকেট মোমিন ও নাচনকে ১৯ নম্বর ওয়ার্ডবাসীর সংবর্ধনা
ছবি সংগৃহীত
দক্ষ ও ত্যাগী নেতৃত্ব সিলেটের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্রঋণ ও কুটিরশিল্পবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, আইন অঙ্গন ও ক্রীড়াক্ষেত্রে যোগ্য ও ত্যাগী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হওয়া সিলেটের গৌরব ও সম্মান বহুগুণ বাড়িয়ে দেয়। ১৯ নম্বর ওয়ার্ডের কৃতী সন্তানেরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে পুরো সিলেটবাসীর মুখ উজ্জ্বল করেছেন। ও কুটিরশিল্পবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
রোববার (১ নভেম্বর) রাতে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের কৃতী সন্তান মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব রেজাউল করিম নাচনকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাঁদের গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত হওয়ায় ওয়ার্ডবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধিত অতিথি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও রেজাউল করিম নাচন ওয়ার্ডবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
দর্জিবন্দ জামে মসজিদের সাধারন সম্পাদক সৌমিক সমিক জাহানের সভাপতিত্বে এবং ১৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুমন ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম এর যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এজাজ আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা সিরাজুল ইসলাম মতি, প্রত্যয় সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা তারেক আহমদ, বসুন্ধরা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা বদরুল ইসলাম, শাহেদুল ইসলাম দিলু, শাহেদ আহমদ, হেলাল উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন, প্রত্যয় সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা নিখিল রায় পূজন, ফখন হোসেন, ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাদির খাঁন, সহ সভাপতি ফয়জুর রহমান কয়েস, জয়াদ আহমদ, জুবের আহমদ, রিয়াজ আহমেদ, সোহেল আহমদ, মতিউর রহমান ফখরু, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি কয়েস আহমদ, শহিদুজ্জামান সুমন, লুৎফুর রহমান, বিধান ধর, আরাফাত হোসাইন, তপু আহমদ, জহির রহমান, আনিস আহমদ, শিপলু ইসলাম, মাসুক গাজী, সুজনুল ইসলাম সুজন, ফাহিম রহমান মৌসুম, তালহা খাঁন, জুম্মা জায়গীরদার, রিয়াদ উদ্দিন, পলাশ চক্রবর্তী, ফারদীন ইসলাম তপু, মিসলু আহমদ রাজ, নাজমুল ইসলাম, রাজন আচার্য, জাকির হোসেন, রিয়াজ আহমেদ, মনিরুল ইসলাম রাপ্পি, তানভীর আহমেদ, টিপু আহমদ, সাক্ষর রহমান, ফেরদৌস হোসেন, সানোয়ার আহমদ সাকিব, মাহতাবুর রহমান সাফী, নাদিম হোসেন, রিদয় চৌধুরী। অনুষ্ঠানে ১৯নং ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পঞ্চায়েত ও ক্লাবের সদস্য এবং সর্বস্তরের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
এসএ/সিলেট
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।...
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি ভারতীয় এয়ারগান, একটি ওয়াকিটকি সেট এবং বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ...
দক্ষ ও ত্যাগী নেতৃত্ব সিলেটের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্রঋণ ও কুটিরশিল্পবিষয়ক সম্পাদক বীর...
কেবল পাসের হার বৃদ্ধি নয়, মেধাবী শিক্ষার্থী ও প্রকৃত সুনাগরিক তৈরি করাই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও...
মাত্র আট মাসের সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ...