ড. জাকী মোস্তফা টুটুলের সফলভাবে...
কার্ড এর প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন, কলামিস্ট ও যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ড. জাকী মোস্তফা টুটুলের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এজন্য তিনি...
ছবি সংগৃহিত
মালয়েশিয়ার জোহর রাজ্যে ৪৫ বাংলাদেশিসহ ১২৩ অভিবাসী শ্রমিককে আটক করেছে অভিবাসন বিভাগ।
রোববার (১৬ নভেম্বর) জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস গণমাধ্যমকে জানান, দীর্ঘ কয়েক সপ্তাহের নজরদারি ও জনসাধারণের অভিযোগের ভিত্তিতে বিশেষ দলটি অভিযান চালায়। অভিযানে জোহর ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি একেপিএস-এর সদস্যরাও অংশ নেন।
অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, রাজ্যে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগের ঘটনায় জোহরের একটি প্লাস্টিক কারখানায় শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ‘অপস মহির’ নামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র ছাড়া কাজ করা, অনুমতি প্রদর্শনে ব্যর্থতা এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ ও ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
অভিযানের সময় কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শ্রমিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ইমিগ্রেশন কর্মকর্তারা দ্রুত সব পথ বন্ধ করে তাদের আটক করতে সক্ষম হন। এসময় একজন স্থানীয় মানবসম্পদ কর্মকর্তাকেও আটক করা হয়।
ইমিগ্রেশন পরিচালক জানান, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন-১ জন নেপালি পুরুষ, ৪৫ জন বাংলাদেশি পুরুষ, ২৩ জন মিয়ানমারের পুরুষ, ৩ জন ভারতীয় পুরুষ, ১ জন পাকিস্তানি পুরুষ, ৪৮ জন মিয়ানমারের নারী, ১ জন নেপালি নারী ও ১ জন ভারতীয় নারী।
তাদের বয়স ২০ থেকে ৪৮ বছরের মধ্যে। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন পরিচালক।
এসএ/সিলেট
কার্ড এর প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন, কলামিস্ট ও যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ড. জাকী মোস্তফা টুটুলের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এজন্য তিনি...
শাহজাহান সেলিম বুলবুল, টরন্টো (কানাডা): কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি...
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কার্ড এর প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন, কলামিস্ট ও যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ড. জাকী মোস্তফা টুটুল। আগামী এক/দুদিনের...
মুহাম্মদ হাফিজুর রহমান ,প্যারিস (ফ্রান্স ) প্রতিনিধি: "থিংক বাংলাদেশ’ (Think Bangladesh) স্লোগান নিয়ে বিশ্বের ৫০টির বেশি দেশের এক হাজার প্রবাসী বাংলাদেশি পেশাজীবীকে...
ইউরোপের দেশ ইতালি তাদের শ্রমবাজারে বড় পরিসরে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। বিভিন্ন খাতে শ্রমিক সংকট মেটাতে দেশটি প্রায় ১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেওয়ার...