সুনামগঞ্জ সীমান্তে ৬ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ মালামাল আটক

post-title

ছবি সংগৃহিত

সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬ লাখ ৬৫ হাজার ৭০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানে আটক বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬৫ হাজার ৭০ টাকা। এসব মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত এলাকায় চোরাচালান ও সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসএ/সিলেট