দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় কানাইঘাটে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

post-title

ছবি সংগৃহিত

কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে গত রবিবার রাতে থানা পুলিশের কাছ থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের কর্তব্যকাজে বাঁধা প্রদানের ঘটনায় বহিষ্কৃত বিএনপি নেতা আফসর আহমদ সহ নিষিদ্ধলীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

থানার এসআই নিয়াজ মোহাম্মদ শরীফ বাদী হয়ে সোমবার রাতে এ মামলা করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৩০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৫০/১৭০ জনকে মামলার আসামী করা হয়েছে। মামলার আসামীদের গ্রেফতার করতে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানিয়েছেন।

এদিকে পুলিশের উপর চড়াও হয়ে স্থানীয় সাউদগ্রামের মৃত আব্দুল হকের পুত্র শাহিদ রানা ও ছাত্রলীগ নেতা সাদেক আহমদকে ছিনিয়ে নেওয়ার ঘটনা সহ আওয়ামীলীগকে এলাকায় সহযোগীতা করায় উপজেলা বিএনপির সদস্য ও লক্ষীপ্রসাদপূর্ব ইউপি বিএনপির সহ-সভাপতি আফসর হোসেনকে বিএনপি থেকে বহিষ্কার করায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বিএনপির নেতাকর্মীরা আফসরকে দল থেকে বহিষ্কার করায় জেলা নেতৃবৃন্দকে সাধুবাদ জানিয়েছেন। বহিষ্কৃত আফসরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ঘটনার দিন মুলগুল বাজারে পুলিশের উপর চড়াও হয়ে তার ছোট ভাই জেলা ছাত্রলীগের সদস্য শাহিদ রানা এবং নিকট আত্মীয় ছাত্রলীগ নেতা শাদেক আহমদকে তার দলবল নিয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। তবে আফসর আহমদ এ ঘটনার সাথে তিনি জড়িত নন বরং পুলিশকে সহযোগীতা করেছেন এবং দলের কাছে এর সঠিক তদন্তের দাবী জানিয়ে তার ব্যাক্তিগত ফেইসবুক আইডিতে একটি পোষ্ট করেছেন। 


এসএ/সিলেট