ছড়ারপাড় থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা...
নগরীর ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে রেহান আহম্মেদ সাব্বির নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।মঙ্গলবার (২৪...
ছবি সংগৃহিত
কিশোর অপরাধের কারণ, বিস্তার, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে সিলেটে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় রোটারি ক্লাব অব সিলেট এ সেমিনারের আয়োজন করে।
‘বাংলাদেশে কিশোর অপরাধ: সংকট ও প্রতিকার’ শীর্ষক সেমিনামে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. হোসাইন আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারওয়ার মোর্শেদ শামীম, বিপিএম।
প্রধান বক্তা ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি শহীদ আহমেদ চৌধুরী এবং সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম।
সেমিনারে অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বাংলাদেশের কিশোর অপরাধের বিভিন্ন দিক, এর কারণ এবং প্রতিরোধ ও প্রতিকারের উপায় নিয়ে তথ্যবহুল উপস্থাপনা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার সারওয়ার মোর্শেদ শামীম বলেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি রোটারি ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হয়ে জনকল্যাণমূলক কাজে অংশ নিয়েছিলেন। সেই স্মৃতি এখনো তাঁর মনে রয়েছে। তিনি বলেন, রোটারি ক্লাব অব সিলেট কিশোর অপরাধের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সময়োপযোগী কর্মসূচির আয়োজন করেছে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে। এজন্য তিনি ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, শিশু অপরাধ ও কিশোর গ্যাংয়ের সমস্যা নিয়ে পুলিশ কাজ করছে। এ সমস্যা নিরসনে পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় সবার সহযোগিতা প্রয়োজন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কিশোরদের অপরাধপ্রবণতা এবং এর প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারটি সঞ্চালনা করেন ক্লাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. হোসাইন আহমদ। অনুষ্ঠানের শুরুতে ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান রাহুল সরকার অতিথিদের মঞ্চে আসন গ্রহণের আমন্ত্রণ জানান। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট (পিপি) অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী। ধন্যবাদ বক্তব্য দেন পিপি রোটারিয়ান মোহাম্মদ রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানের ইভেন্ট চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন পিপি রোটারিয়ান ভানুজয় দাশ, পিএইচএফ।
অনুষ্ঠানে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রোটারি ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে রোটারিয়ান অধ্যাপক সাগর বিশ্বাসের সহযোগিতায় লটারি ড্র অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের পিপি অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী ও ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট তাজ রিহান জামান বিজয়ী হন। পরে পিডিজি শহীদ আহমেদ চৌধুরী ও প্রধান বক্তা অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব সিলেটের পক্ষ থেকে অতিথিদের উপহারসামগ্রী প্রদান করা হয়। পরে ক্লাব প্রেসিডেন্টের আমন্ত্রণে অতিথিরা একসঙ্গে আপ্যায়নে অংশ নেন।
এসএ/সিলেট
নগরীর ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে রেহান আহম্মেদ সাব্বির নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।মঙ্গলবার (২৪...
কিশোর অপরাধের কারণ, বিস্তার, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে সিলেটে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় রোটারি ক্লাব...
নগরীর নাইওরপুল পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ৭৮ পিস ইয়াবাসহ মো. এয়ামিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।রোববার (২২ নভেম্বর) রাত...
কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে গত রবিবার রাত ৯টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা স্থানীয় সাউদগ্রামের মৃত আব্দুল...
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং বি-১৪১৮ এর অর্ন্তভুক্ত কানাইঘাট বাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির নতুন অফিসের উদ্বোধন করা...