কানাইঘাট বাজার মাইক্রোবাস শ্রমিক...
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং বি-১৪১৮ এর অর্ন্তভুক্ত কানাইঘাট বাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির নতুন অফিসের উদ্বোধন করা...
বিএনপি নেতা বহিষ্কার
ছবি সংগৃহীত
কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে গত রবিবার রাত ৯টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা স্থানীয় সাউদগ্রামের মৃত আব্দুল হকের পুত্র শাহিদ রানা ও ছাত্রলীগ নেতা সাদেক আহমদকে গ্রেফতারের সময় থানা পুলিশের কাছ থেকে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানিয়েছেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় থানার এসআই নিয়াজ মোহাম্মদ শরীফের নেতৃত্বে একদল পুলিশ লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় টহল দিচ্ছিলেন। রাত ৯টার দিকে তারা জানতে পারেন মুলাগুল বাজারে একটি মামলার আসামী নিষিদ্ধ সংগঠন সিলেট জেলা ছাত্রলীগের সদস্য শাহিদ রানা ও তার নিকট আত্মীয় ছাত্রলীগ নেতা সাদেক আহমদ মুলাগুল বাজারে নাশকতামুলক কর্মকান্ডের জন্য সংগঠিত হচ্ছে।
এ সময় পুলিশ বাজারের মানবসেবা মেডিকেল নামক দোকানের সামনে গিয়ে ছাত্রলীগ নেতা শাহিদ রানা ও সাদেক আহমদকে আটক করলে বাজার ব্যাবসায়ী যুবলীগ নেতা সালেক আহমদ, সুহেল আহমদ, আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা আবুল ফয়েজ, সালমান আহমদ, মাহবুব রশিদ, সালেহ আহমদ, ছাত্রলীগ নেতা শাহিদ রানার বড় ভাই উপজেলা বিএনপির সদস্য ও লক্ষীপ্রসাদপূর্ব ইউপি বিএনপির সহ-সভাপতি আফসর হোসেনের নেতৃত্বে তাদের আত্মীয় স্বজনেরা মিলে থানা পুলিশের কাছ থেকে শাহিদ রানা ও সাদেক আহমদকে ছাড়িয়ে নেয়। খবর পেয়ে থানা থেকে বিপুল সংখ্যক পুলিশ মুলাগুল এলাকায় পৌছে সাড়াশি অভিযান চালালেও পাহাড়ী এলাকা হওয়াতে কাউকে আটক করতে পারেনি। তবে পুলিশের কাছ থেকে শাহিদ রানা ও সাদেক আহমদকে ছাড়িয়ে নেওয়ার পর এলাকার লোকজন এ ঘটনার প্রতিবাদ করেন এবং পুলিশের কাজে বাধাদানকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানান নাশকতামূলক কর্মকান্ডের চেষ্টার খবর পেয়ে মুলাগুল সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার কাজে ডিউটিরত পুলিশ মুলাগুল বাজারে গিয়ে মামলার আসামী শাহিদ রানা ও সাদেক আহমদকে আটকের চেষ্টাকালে বিএনপি নেতা আফসর সহ নিষিদ্ধলীগের নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয়ে তাদের ছাড়িয়ে নেয়। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে এবং এদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে উল্লেখ করে তিনি বলেন, ফেইসবুকের কিছু আইডি থেকে গুজব ছড়ানো হচ্ছে পুলিশের হেন্ডকাপ ছিনিয়ে নেওয়া হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এদিকে, বিএনপি নেতা আফসর উদ্দিন এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে তাকে দল বহিষ্কার করা হয়েছে। সোমবার জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. এমরান আহমদ চৌধুরী এমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করেন।
এসএ/সিলেট
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং বি-১৪১৮ এর অর্ন্তভুক্ত কানাইঘাট বাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির নতুন অফিসের উদ্বোধন করা...
নগরীর আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কম পাওয়ার কারণ হিসেবে কোচিং সেন্টারে পাঠদানের বিষয়টি সামনে...
সিলেটে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে সন্দিগ্ধ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রোববার (২২...
সিলেটে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শাহপরাণ...
দক্ষিণ সুরমায় ৪৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৭৪০ কেজি ভারতীয় চিংড়ি শুঁটকি জব্দ করেছে থানা পুলিশ। এ সময় শুঁটকি পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাকও জব্দ করা হয়।...