দক্ষিণ সুরমায় ৪৭ লাখ টাকার ভারতীয় চিংড়ি শুঁটকি জব্দ

post-title

ছবি সংগৃহীত

দক্ষিণ সুরমায় ৪৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৭৪০ কেজি ভারতীয় চিংড়ি শুঁটকি জব্দ করেছে থানা পুলিশ। এ সময় শুঁটকি পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাকও জব্দ করা হয়।

পুলিশের চেকপোস্টে গাড়ি থামানোর সংকেত পেয়ে চালকসহ ২-৩ জন ব্যক্তি ট্রাকটি ফেলে পালিয়ে যান।

শনিবার (২১ নভেম্বর) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে দক্ষিণ সুরমা থানার এসআই (নি.) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

পুলিশ জানায়, দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী থেকে স্বফিণরগামী সড়কে মান্নান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট বসানো হয়।

এ সময় একটি মিনি ট্রাক (সিলেট-ড-১১-১৭১৭) আসতে দেখে পুলিশ সদস্যরা থামার সংকেত দেন। সংকেত পেয়ে ট্রাকে থাকা চালক ও অন্য ২-৩ জন ব্যক্তি গাড়িটি রেখে দ্রুত পালিয়ে যান।

পরে পুলিশ ট্রাকটি তল্লাশি করে ৪ হাজার ৭৪০ কেজি ভারতীয় চিংড়ি শুঁটকি উদ্ধার করে। জব্দ করা শুঁটকির আনুমানিক বাজারমূল্য ৪৭ লাখ ৪০ হাজার টাকা।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ২২ নভেম্বর মামলা হয়েছে। মামলার নম্বর ২০। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি (১) (বি)/২৫ডি ধারায় মামলাটি করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এসএ/সিলেট