সিলেট সীমান্তে ৩৮ লাখ ৫৯...
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩৮ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে...
ছবি সংগৃহীত
নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়ম ও অসংগতি পাওয়ায় এ অর্থদণ্ড দেওয়া হয়।
রোববার (২২ নভেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। অভিযানে সিলেট মহানগর পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান সূত্রে জানা যায়, কয়েকটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ধোপাদিঘীরপাড় এলাকার ফেরদৌসী’স কেকে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির কেক ও মিষ্টিজাতীয় পণ্য তৈরির কার্যক্রম পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম ও অসংগতি দেখতে পান অভিযান পরিচালনাকারীরা।
অভিযান শেষে সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, প্রতিষ্ঠানটির কেক তৈরির সামগ্রিক উৎপাদন প্রক্রিয়া খুব খারাপ না হলেও বেশ কিছু অসংগতি ও অনিয়ম পাওয়া গেছে। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩৮ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে...
নগরীর হুমায়ুন রশীদ চত্বর থেকে ৯৫ পিস ইয়াবাসহ সোহেল আহমদ নামে এক ব্যক্তিকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। পুলিশের অভিযোগ, আটক সোহেল মাদক ব্যবসার সঙ্গে...
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৬ লাখ ৬২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল ও চা-পাতাসহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি...
বিদেশে আত্মগোপনে থেকে যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও নাশকতার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামের এক বাংলাদেশি পাথর শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয়...