সিলেটের প্রবাসীদের সমস্যা সমাধানে...
সিলেট বিভাগের প্রায় ৩০ লাখ প্রবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের মধ্যে শক্তিশালী জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মূলধারার কমিউনিটি লিডার ও...
ছবি সংগৃহীত
নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় লোকজনের সহায়তায় তাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- বরিশালের আগৈলঝড়া থানার আসকর, কালীবাড়ি এলাকার মকুল বাড়ই ও বিভা বাড়ইয়ের ছেলে অপূর্ব বাড়ই এবং সুনামগঞ্জের দিরাই থানার বলনপুর এলাকার বিনয় সরকার ও সীমা রানী সরকারের ছেলে দুর্জয় সরকার । তারা দুজনই দাড়িয়াপাড়ার ৬৩/বি নম্বর বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, ২১ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ দাড়িয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ২১ নভেম্বর থানায় নথিভুক্ত জিডি নম্বর ২১৫৯-এর ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় লোকজনের মাধ্যমে শনাক্তের পর তাদের গ্রেফতার করা হয়।
এর আগে ২০ নভেম্বর দিবাগত রাত ২টা ৪৫ মিনিট থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে দাড়িয়াপাড়ার মেঘনা-এ/২৫, অপর্ণা ভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পেট্রোল বা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে গ্রেফতার দুজনের পাশাপাশি পলাতক অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে বলে জানানো হয়েছে। নাশকতা সৃষ্টি, জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার দুজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এসএ/সিলেট
সিলেট বিভাগের প্রায় ৩০ লাখ প্রবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের মধ্যে শক্তিশালী জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মূলধারার কমিউনিটি লিডার ও...
শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে খেলাধুলাভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে সিলেটের দক্ষিণ সুরমায় অভিভাবক-শিশু কর্মশালা অনুষ্ঠিত...
নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।...
শিকড়কে বাদ দিয়ে কেউ বিশ্বমানের নাগরিক হতে পারে না বলে মন্তব্য করেছেন সফররত বৃটিশ শিক্ষাবিদ মাসুদ রানা। রোববার দুপুরে সিলেট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনগণের করের টাকায় সিটি কর্পোরেশন নগরীর উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে। সিলেটে কর আদায়ের...