তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা...
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বই কেবল কাগজ ও কালি নয়, বই মানুষের চিন্তা-চেতনা, মনন ও সমাজকে আলোকিত করার প্রধান মাধ্যম। বর্তমান...
দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
ছবি সংগৃহিত
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনগণের করের টাকায় সিটি কর্পোরেশন নগরীর উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে। সিলেটে কর আদায়ের পরিমাণ তুলনামূলক কম হলেও সীমিত সম্পদের মধ্যেই নগরীর উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে মসজিদ, মন্দির ও শ্মশানসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে দেবপুর শ্রীশ্রী শ্যামসুন্দর জিউর আখড়ায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সিটি কর্পোরেশন নগরীর সব মানুষের প্রতিষ্ঠান। ধর্ম-বর্ণ নির্বিশেষে নগরবাসীর কল্যাণে এ প্রতিষ্ঠান কাজ করে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই এসব প্রতিষ্ঠানের উন্নয়নেও সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করছে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরীর সার্বিক উন্নয়নে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন। পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়ে তোলা সম্ভব।
আখড়ার সভাপতি রতন মনি মোহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি নীহার রঞ্জন দাশ। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বই কেবল কাগজ ও কালি নয়, বই মানুষের চিন্তা-চেতনা, মনন ও সমাজকে আলোকিত করার প্রধান মাধ্যম। বর্তমান...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর প্রতিটি ওয়ার্ডের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে। নাগরিকদের...
কানাইঘাটের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে মহিষ এনে বিক্রি করার চেষ্টাকালে ৬টি মহিষ সহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত...
ভারতের কলকাতায় চাকরির প্রলোভন দেখিয়ে খুলনা থেকে সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় নিয়ে আসা মা-মেয়েকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের...
থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসাসেবায় সহায়তার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটকে ২ কোটি টাকা অনুদান দিয়েছেন রাজিয়া ইয়াকুব। তাঁর দেওয়া এ অনুদান...