তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা...
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বই কেবল কাগজ ও কালি নয়, বই মানুষের চিন্তা-চেতনা, মনন ও সমাজকে আলোকিত করার প্রধান মাধ্যম। বর্তমান...
ছবি সংগৃহীত
সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩৮ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস, জিরা, চা-পাতা, কম্বল, পাতার বিড়ি ও গরু।
শনিবার (২১ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী সিংগারখাল এলাকায় অভিযান চালায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
সিলেট সেক্টরের অধীন সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৪ লাখ ৫ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস সামগ্রী, জিরা ও চা-পাতা জব্দ করা হয়।
এর আগে শুক্রবার (২০ নভেম্বর) রাতে জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর ও লোভাছড়া বিওপির পৃথক আভিযানিক টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় অভিযান চালায়। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল, পাতার বিড়ি ও গরু জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, পৃথক অভিযানগুলোতে জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৮ লাখ ৫৯ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
এসএ/সিলেট
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বই কেবল কাগজ ও কালি নয়, বই মানুষের চিন্তা-চেতনা, মনন ও সমাজকে আলোকিত করার প্রধান মাধ্যম। বর্তমান...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর প্রতিটি ওয়ার্ডের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে। নাগরিকদের...
কানাইঘাটের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে মহিষ এনে বিক্রি করার চেষ্টাকালে ৬টি মহিষ সহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত...
ভারতের কলকাতায় চাকরির প্রলোভন দেখিয়ে খুলনা থেকে সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় নিয়ে আসা মা-মেয়েকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের...
থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসাসেবায় সহায়তার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটকে ২ কোটি টাকা অনুদান দিয়েছেন রাজিয়া ইয়াকুব। তাঁর দেওয়া এ অনুদান...