গোয়াইনঘাট সীমান্তে বাংলাদেশি...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামের এক বাংলাদেশি পাথর শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয়...
ছবি সংগৃহিত
বিদেশে আত্মগোপনে থেকে যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও নাশকতার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, আওয়ামী লীগের নামে বিদেশে অবস্থান করে যারা আড়ালে থেকে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে ইন্ধন দিচ্ছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটি আর আওয়ামী লীগ নয়, আওয়ামী সন্ত্রাসী।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে সিলেটের ওসমানীনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আজ থেকে সম্মিলিতভাবে সন্ত্রাসবিরোধী কার্যক্রম চালানো হবে। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তবে সবকিছু শৃঙ্খলা বজায় রেখে করতে হবে।
‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মন্তব্য করে হুমায়ুন কবির বলেন, এই স্লোগান এখন দেশব্যাপী পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে। যারা এই স্লোগান দিচ্ছে, তারা নিজেরাই আতঙ্কিত হয়ে পালাচ্ছে।
তিনি বলেন, পলাতক ও আত্মগোপনে থাকা ব্যক্তিরা মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। বিদেশে লুকিয়ে থাকলেও তাদের স্বস্তিতে থাকতে দেওয়া হবে না।
বর্তমান সরকারের বৈধতা ও সাফল্যের কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই-তৃতীয়াংশ মানুষের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের ওপর জনগণের আস্থা রয়েছে। এই সরকার কোনো দুর্বল বা অবৈধ সরকার নয়, বরং একটি সাহসী সরকার। তারেক রহমানের নেতৃত্বে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল এবং দেশ এগিয়ে যাচ্ছে।
সরকারের কূটনৈতিক ও অর্থনৈতিক অর্জনের কথা উল্লেখ করে হুমায়ুন কবির জানান, দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মধ্যে জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির নির্বাচনে বাংলাদেশ জয়লাভ করেছে। এ ছাড়া দেশে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, বিদেশি বিনিয়োগ আসছে এবং বিভিন্ন অঞ্চলের উন্নয়নে নিয়মিত বরাদ্দ দেওয়া হচ্ছে।
বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি একটি ক্ষুদ্র গোষ্ঠীর সহ্য হচ্ছে না। এ কারণে তারা পেট্রোল বোমা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।
বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে পার পাওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ অঞ্চল নিরাপদ রাখার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সভায় উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় চার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামের এক বাংলাদেশি পাথর শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয়...
জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগরীতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।শনিবার (২১...
শিক্ষার প্রসার, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য বলে মন্তব্য করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।...
সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় শামস তাহির (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকটি সিসিটিভি...
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুহিন আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর যুবক জাবের আহমদ গুরুতর আহত...