গোয়াইনঘাট সীমান্তে বাংলাদেশি...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামের এক বাংলাদেশি পাথর শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয়...
ছবি সংগৃহীত
সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় শামস তাহির (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও আলামতের সূত্র ধরে শনাক্ত করে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) ভোররাত সোয়া ১টার দিকে জৈন্তাপুর উপজেলার সারীঘাট শাপলা ফিলিং স্টেশনের প্রায় ৩০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামস তাহির জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বারগাতি গ্রামের শামসুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শামস তাহির মোটরসাইকেল নিয়ে জৈন্তাপুর বাজার থেকে দরবস্ত বাজারের দিকে যাচ্ছিলেন। পথে জাফলংগামী একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানা পুলিশের রাত্রীকালীন মোবাইল-২ টিম ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি শনাক্ত ও উদ্ধারে কাজ শুরু করে।
পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ট্রাকের গায়ে রক্তের চিহ্নের সূত্র ধরে গাড়িটির সন্ধান পায় পুলিশ। অভিযান চালিয়ে শনিবার সকাল ৬টার দিকে জাফলং সড়কের জৈন্তাপুর চাঙ্গিল বাজারের একটি গলি থেকে ট্রাকটি আটক করা হয়। আটক ট্রাকের নম্বর ঢাকা মেট্রো-ট-২২-১৪৪০।
ট্রাকটি বর্তমানে তামাবিল হাইওয়ে থানায় রয়েছে। পরে স্থানীয় লোকজন সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামের এক বাংলাদেশি পাথর শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয়...
জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগরীতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।শনিবার (২১...
শিক্ষার প্রসার, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য বলে মন্তব্য করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।...
সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় শামস তাহির (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকটি সিসিটিভি...
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুহিন আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর যুবক জাবের আহমদ গুরুতর আহত...